৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় মামলা, আটক-১

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউনুছ (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইউনুছ কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ আলী জোহরের ছেলে। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে নারী সংক্রান্ত ঘটনার জের ধরে মোহাম্মদ ইউনুছের সঙ্গে একই ক্যাম্পের নাজির হোসেনের ছেলে মো. ফয়সালের (২৮) বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সকালে বাসায় ঢুকে গলা কেটে ইউনুছকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফয়সাল। পরে স্থানীয়দের সহায়তায় ফয়সালকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।