১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি (নেতা) জাফর আলমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ওই সময় ক্যাম্পে ফাঁকা গুলিও ছোড়েছে তারা।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ১৮ নম্বর ক্যাম্পে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে ক্যাম্পের সাবেক মাঝি জাফরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। এএসপি জানান, আহত জাফরকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করছে এপিবিএন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।