২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রোহিঙ্গা ক্যাম্পে দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। সুজি ও পুষ্টির বস্তা নিয়ে যাওয়ার সময় ইজিবাইকটি রাস্তার ধারে দেওয়ালে ধাক্কা খায়।
বৃহস্পতিবার বিকেলে পাঁচটার দিকে থাইংখালী হাকিমপাড়া ক্যাম্প -১৪-এর সি-২ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু ক্যাম্প ১৪ ব্লক/সি-এর রুহুল আমিনের ছেলে মোহাম্মদ ইয়াসিন (৬)।
৮ এপিবিএন জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় হাকিম পাড়াস্থ এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক ও হেল্পার আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এপিবিএন পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।