২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় তিনজন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শনিবার  উখিয়ার মধুরছড়ার ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. নুরু আলমের ছেলে ফরিদ আলম (৩৪), আবদুল খালেকের ছেলে শাহজাহান (২২) ও মৃত হোসেনের ছেলে আব্দুল মোতালেব (৬৮)।
এপিবিএন ১৪এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, ২১ জুলাইয়ের ঘটনায় উখিয়া থানায় একটি মামলা হয়। গ্রেফতাররা ওই মামলার এজাহারনামীয় ৬, ৭ ও ৮ নম্বর আসামি। এরা কথিত আরসা সদস্য হিসেবে ক্যাম্পে পরিচিত। আইনগত ব্যবস্থা নিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।