৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে করোনার থাবা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই দুই রোহিঙ্গার আশপাশ লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) কক্সবাজারে দুই রোহিঙ্গাসহ নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ও চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৮৬ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ১২ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন রোহিঙ্গা। আক্রান্ত অপর ১০ জনের মধ্যে কক্সবাজার সদরের নয়জন ও একজন চকরিয়া উপজেলার বাসিন্দা। এ নিয়ে কক্সবাজারে ১৩১ জন আক্রান্ত হলেন বলে তিনি জানান।

এদিকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে হেলথ কো-অডিনেটর ডা. তোহা বলেন, উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে ৩৬ জন রোহিঙ্গার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তারমধ্যে বৃহস্পতিবার দুইজন রোহিঙ্গার করোনা পজেটিভ এসেছে। তারা দুইজনই উখিয়া ক্যাম্পের বাসিন্দা। তারমধ্যে একজন ক্যাম্প-১, ই-ব্লকের। অপরজন এমএসএফ ওসিআই রয়েছেন। দুইজনকেই আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।