২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩ | ৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ব্যবহৃত গাড়িতে ইয়াবা পাচার; ১ লাখ ১৫ হাজার ইয়াবাসহ চালক আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিও সংস্থার ব্যবহৃত এসি মিনিবাস থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আটক করা হয়ে ওই গাড়ির চালককে।
মঙ্গলবার মধ্য রাতে টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক চালক মোহাম্মদ সাহেদ (২০), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার শাহ আলমের ছেলে।

ঢাকা মেট্রো – ঝ – ১১-০০৮৯ নম্বরের মিনিবাসটি কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান থেকে একটি এনজিও সংস্থা ভাড়া নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ব্যবহৃত করছে বলে জানালেও এনজিও সংস্থাটির নাম প্রকাশ করেননি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ প্রধান সড়কের কেকে পাড়ার বাদশা ভাত ঘরের সামনে অবস্থানরত এসি মিনিবাসটি তল্লাশী চালানো হয়। এসময় বাসটির সাইড বডিতে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় চালককে। গাড়িতে প্রাপ্ত কিছু ডকুমেন্টস থেকে জানা গেছে এটি কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। যা ভাড়া দেয়া হয়েছে একটি এনজিও সংস্থাকে।
তিনি জানান, এই মাদক কারবারে কে বা কারা জড়িত এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তে আসা সম্ভব। এব্যাপারে টেকনাফ থানায় মামলা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা তদন্ত করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।