১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. জুবায়ের (২২) ওই শিবিরের সি ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

শনিবার গভীর রাতে দুই গ্রুপের সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে জুবায়ের নিহত হন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এর সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ১৬ আর্মড ব্যাটালিয়ান পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবায়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে।

পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো. জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ঘে একজন নিহত হওয়ার কথা শুনেছি।’

সূত্র: সি ভয়েস-২৪

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।