১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ইউএনওকে স্বারকলিপি প্রদান

রোহিঙ্গা ক্যাম্পের কাজে বৈসম্যের শিকার স্থানীয় ঠিকাদাররা

বিশেষ প্রতিবেদকঃ রোহিঙ্গা ক্যাম্পের কাজে বৈসম্যের শিকার হচ্ছেন স্থানীয় ঠিকাদাররা। দেশীয় ও বিদেশী এনজিও গুলোর কাজ বন্টনে বিমাতাসুলভ আচরণ, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উখিয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। গতকাল সোমবার ( ২৮ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টায় উখিয়া প্রেসক্লাবে হলরুমে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রো।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্থ স্থানীয়দের কাজ না দিয়ে এনজিওতে কর্মরত কর্মকর্তাদের আতœীয় ও তাদের পরিচিত কক্সবাজার জেলার বাহিরের ঠিকাদারদের কাজ দিয়ে স্থানীয়দের সাথে প্রতারণা করছেন। তিনি স্থানীয়দের অগ্রাধিকার দেয়ার আহবান জানান। যেহেতু চরম নির্যাতনের শিকার মুসলিম রোহিঙ্গাদের পাশে আমরা উখিয়াবাসিই সর্বপ্রথম দাঁড়িয়েছি। তাদের বিপদে আমরাই সাহায্য করেছি। রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত আমরাই তাদের নিরাপত্তা ও সেবা দিয়ে যাচ্ছি। তাদের দুর্দিনে আমরাই ছিলাম বলে তারা বসবাসের উপযুক্ত পরিবেশ পেয়েছে। নষ্ট হয়েছে আমাদের মূল্যবান প্রাকৃতিক পরিবেশ, সামাজিক আচার আচরণ, বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, হারিয়েছি রাস্তাঘাট ও শিক্ষার সুন্দর পরিবেশসহ আমাদের ন্যায্য অধিকার ও সম্মান। দাবি মেনে নেয়া না হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে কক্সবাজারের বাহিরের ঠিকাদারদের আসতে না দেয়াসহ রোহিঙ্গা কর্মকান্ডের সাথে জড়িত সকল কাজ বন্ধ রাখা হবে বলেও হুশিয়ার করে দেন। সংবাদ সম্মেলন শেষে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামানের কাছে স্বারকলিপি প্রদান করেন।এ সময় ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফরিদুল আলম কন্ট্রাক্টর, মোহাম্মদ ইসহাক, হুমায়ুন কবির রুবেল, মোক্তার আহমদ, জিহান চৌধুরী, ফরিদ আলম, সালাহ উদ্দিন, আব্দুল হক, মোহাম্মদ মুফিজ মিয়া, রশিদ আহমদ, শফি সওদাগর, জয়নাল আবেদিন, মাসুদ চৌধুরী, মোহাম্মদ মমতাজ মিয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।