৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

রোহিঙ্গা ইস্যুতে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৪ অক্টোবর) সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী হেং সুয়ি কিটের সাথে নয়াদিল্লীতে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। সিঙ্গাপুর নানাভাবে মিয়ানমারের সঙ্গে জড়িত রয়েছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। প্রধানমন্ত্রী হেং সুয়ি কিটকে স্মরণ করে দেন যে, তার দেশ যখন আশিয়ানের চেয়ারম্যান তখন রোহিঙ্গা ইস্যু বিশ্বের সামনে ওঠে এসেছে।

সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। কিভাবে বাংলাদেশ এ অসামান্য অগ্রগতি অর্জন করেছে তিনি তা জানতে চান। জবাবে শেখ হাসিনা বলেন, তার সরকার কৃষি, শিক্ষা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে এ সাফল্য অর্জন করেছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সিঙ্গাপুরের দুইজন মন্ত্রীও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। – বাসস

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।