১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে: তথ্য উপদেষ্টা

কক্সবাজার সময় ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।’ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের তহবিলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ডিবিসি নিউজ, আহসান গ্রুপ ও আইপে এর ত্রাণ সহায়তা হস্তান্তর শেষে তিনি এই কথা বলেন।

 

কক্সবাজার জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ ১০ লাখ টাকার চেক, ১৫ টন চাল, পাঁচ টন আলু, দুই টন চিড়া, পাঁচ হাজার বোতল পানি ও নানা ধরনের শিশু খাদ্য দেওয়া হয়। এ সময় আহসান গ্রপের কর্ণধার ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান, ডিবিসি নিউজের সিও মঞ্জুরুল ইসলাম এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল নাসের।

পরে ইকবাল সোবহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মানবিক দিক থেকে আশ্রয় দিলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কাজ করছে সরকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।