৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩ | ২৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের প্রয়োজন-ফখরুল

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি খুবই ভয়াবহ। এরকম মানবিক বিপর্যয় আমি কম দেখেছি। যারা প্রাণভয়ে পালিয়ে আসছে তাদের কুটনৈতিক তৎপরতার মধ্যদিয়ে এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। এসব রোহিঙ্গাদের সম্মানের সাথে মিয়ানমারে ফেরত দেয়ার ব্যবস্থা করতে হবে।

মীর্জা ফখরুল বলেন, আমরা আগেও বলেছি রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় একটি জাতীয় ঐক্য গঠন করে এবিষয়ে নিজেদের শক্তিশালী করে যে দেশ গুলো এখন পর্যন্ত মিয়ানমারকে সমর্থন দিচ্ছে তাদেরকে বুঝানো উচিত সরকারের। একই সাথে সরকারের আন্তরিকতা সেটি এখন আমরা দেখছি না। এখানে সেনাবাহিনী আছে বলে শৃংখলা ফিরেছে। রোহিঙ্গা ক্যাম্পে এখনো পর্যন্ত কোন স্যানিটেশনের ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট, আবাসন ব্যবস্থা গড়ে উঠেনি।

আজ (২৭ সেপ্টেম্বর) বুধবার সকালে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। এসময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ন মহাসচিব মুজিবুর রহমান সরওযার, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাহবুবুর রহমান শামিম, মৎস্যজীবি সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল, জেলা বিএনপি’র সভাপতি শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা সপ্না ও দপ্তর সম্পাদক ইউছুপ বদরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।