১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

রোহিঙ্গা ইস্যুটি জাতীয় ঐক্য হয়ে গেছে-ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগ সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বিএনপি না থাকলেও সমস্যা নেই। কারণ এই ইস্যুটি এখন জাতীয় ঐক্য হয়ে গেছে। রোহিঙ্গা সংকট যতদিন আছে, আওয়ামীলীগ সরকার ততদিন তাদের পাশে থাকবে। আমরা ত্রাণ নিয়ে তামাসা করতে আসি নাই। তামাসা করতে বিএনপি এসেছেন।

আজ (২৭ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মেডিকেল কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি রোহিঙ্গা ইস্যুর সমাধান চায় না। তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে তামাসা করতে চায়। ঢাকায় এসি রুমে বসে সরকারের সমালোচনা করা ছাড়া আর তো করার নেই।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ,চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।