৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে টেকনাফে ট্রলারসহ ৭ দালাল আটক

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে উপকূলীয় পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ফিশিং ট্রলারসহ ৭ মানব পাচারকারী দালালকে আটক করেছে বিজিবি। ভ্রাম্যমান আদালতে আটককৃতদের ৬মাস করে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়,৩১ জানুয়ারী সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপির জওয়ানেরা কাটাবনিয়া পয়েন্টে অভিযান চালিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করার সময় ২০অশ^শক্তি সম্পন্ন একটি ফিশিং ট্রলারসহ উপকূলীয় বাহারছড়া নোয়াখালীর নুর হোছনের পুত্র আব্দুর রহমান (২৮), মোঃ আমিনের পুত্র জাহাঙ্গীর আলম (৩৮), আলী আহমদের পুত্র আব্দুল আমিন (২৮), মোঃ আনিস (১৮), মৃত আব্দুস সোবহানের পুত্র আব্দুর রহমান (২৫), কবির আহমদের পুত্র মোঃ সেলিম (৩৮) ও মোঃ হোছনের পুত্র মোঃ ইলিয়াছ (৩৩) কে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদ হোছন ছিদ্দিকের কার্যালয়ে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ৬মাসের সাজা প্রদান করেন এবং সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। দুপুরেই তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।