২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য দালালরা দায়ী: বিজিবি মহাপরিচালক

received_1831124967145736
সীমান্তে কঠোর নিরাপত্তা থাকার পরও কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।এজন্য সীমান্তে এক শ্রেণির দালালকে দায়ী করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে শুক্রবার সীমান্ত পরিস্থিতি পর্যাবেক্ষণ করে টেকনাফে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘নতুন করে রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি টহল আরও জোরদার করা হয়েছে।’

এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবি চট্টগ্রাম রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান, বিজিবি কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনিসুর রহমান, বিজিবি টেকনাফ-২ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

সীমান্ত পরিস্থিতি পর্যাবেক্ষণ করতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পৌঁছান। এরপর বিকালে তিনি টেকনাফ যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।