১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গার সমস্যা সমাধানে সরকার আন্তরিক-ওবায়দুল কাদের


শফিক আজাদ,(চীপ রিপোর্টার):আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে। ইতিমধ্যে সারা বিশ^ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে দেওয়া প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অবস্থান এখনো পরিস্কার নয়। এ কারণে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের এখনো বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে। তাই, রোহিঙ্গা শরণাথীদের মধ্যে ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার থেকে সেনা বাহিনী পুরোদমে কাজ শুরু করেছে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘিরে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি।
রবিবার(২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ৬শ লেট্টিন ও ৬শ টিউবওয়েল স্থাপনের কাজ উদ্ভোধন করেন। এসব কাজ সুস্থু ভাবে সম্পন্ন হচ্ছে কিনা দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর রাখার আহবান জানান মন্ত্রী। এসময় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সহ কেন্দ্রীয় কক্সবাজার জেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এর আগে রবিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি সদরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, গত ৪ ধরে আওয়ামীলীগের পক্ষে ওবায়দুল কাদের উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।