১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

রোহিঙ্গাবাহী আরও ৩৭টি নৌকা ফেরত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী ৩৭টি নৌকা ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যে নাফ নদীর শূন্যরেখা দিয়ে এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে রোহিঙ্গা বোঝাই ৩টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির বাধার মুখে রোহিঙ্গা বোঝাই নৌকাগুলো মিয়ানমারের দিকে ফিরে যেতে বাধ্য হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

অপরদিকে, উখিয়ার পাশ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ধুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন মিয়ারমারের রোহিঙ্গা নাগরিক ফেরত পাঠিয়েছে বিজিবি। এর মধ্যে ১৪ জন পুরুষ, ১১ নারী ও ৮ শিশু রয়েছে।

উল্লেক্ষ্য, গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার পর সেই দেশে সেনাবাহিনীর অভিযানের মুখে প্রায় প্রতিদিন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।