২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

রোহিঙ্গাদের ৬টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

স্বদেশ ফেরতমিয়ানমারে সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে কক্সবাজারের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী ছয়টি নৌকাসহ অন্তত ৬৫ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

রোববার ভোরে উখিয়া ও টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে বিজিবির কর্মকর্তারা জানান।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের হিসাব অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট ৪১৬ অনুপ্রবেশ চেষ্টাকারী রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, উখিয়ার বালুখালী ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তিনজন পুরুষ ও দুই শিশুকে ফেরত পাঠানো হয়েছে।

অন্যদিকে নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই ছয়টি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান।

প্রতি নৌকায় অন্তত ১০ জন রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।

গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় সেদেশের নয় সীমান্ত পুলিশের মৃত্যুর পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় সেনাবাহিনীর অভিযান শুরু হয়।

ওই অভিযানে সেনাবাহিনী নির্বিচারে হত‌্যা ও জ্বালাও-পোড়াও করে সংখ‌্যালঘু রোহিঙ্গাদের এলাকা ছাড়তে বাধ‌্য করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গারা কয়েক যুগ ধরে বাংলাদেশে আসছিল। বর্তমানে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশ।

তবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।