১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে উদ্যোগ নেবে তুরস্ক : উপ-প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নোমান কুত্তোলমাস বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা সব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে উদ্যোগ নেবে তুরস্ক। একই সাথে রোহিঙ্গা সংকটে বাংলাদেশে পাশে তুরস্ক সব সময় থাকবে।

বুধবার বেলা ২টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও তাঁর সাথে ছিলেন। তিনি বলেছেন, তুরস্ক সরকার মিয়ানামার থেকে আগত প্রায় ১লাখ রোহিঙ্গাকে অর্থাৎ একটি রোহিঙ্গা পরিবারে ৫ থেকে ৬জন সদস্যের এই রকম পরিবারের আবাসনের জন্য ২০ থেকে ২৫ হাজার শেল্টার তৈরীর আশ্বাস দিয়েছে।

এর আগে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নোমান কুত্তোলমাস সকালে বিমান যোগে কক্সবাজার বিমান বন্দরে পৌছেন এবং গাড়ী যোগে কুতুপালং রোহিঙ্গা শিবিরে আসেন। বিকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে তাঁর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।