মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রোহিঙ্গাদের প্রবেশের সুযোগ দেওয়ার হোক : গয়েশ্বর

শেয়ার করুন

গয়েশ্বরমিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের দেশে প্রবেশের সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ এই আলোচনা সভার আয়োজন করে।

বিদেশে প্রধানমন্ত্রীর বন্ধু নেই মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার বিদেশে প্রভু আছে কিন্তু বন্ধু নেই। তাই ফেলানীর লাশ ঝুললেও কিছু বলতে পারেন না তিনি। সীমান্তে বিজিবি গুলি না করার ঘোষণা দিলেও বিএসএফ কিন্তু দেয়নি। তারা তাদের মতো গুলি চালাচ্ছে। আমাদের মানুষ মারছে, গরু-ছাগল মরছে। কিন্তু কোনো প্রতিবাদ নেই।

বিএনপির মধ্যে কেউ কেউ তারেক রহমানের নাম বিক্রি করে স্বার্থসিদ্ধি করছেন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, দেশের ভেতরে কিছু ধান্দাবাজ তারেক রহমানের নাম বিক্রি করছেন। তারা বলে, ভাইয়ের সাথে কথা হয়েছে। এদের কাছ থেকে সাবধান থাকুন।

শেয়ার করুন