১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গাদের পাশে ইসলামী আন্দোলন, মিয়ানমার অভিমুখে লংমার্চ : পুলিশি বাধায় পণ্ড

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার মিয়ানমারের সীমান্ত অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। দলটির কর্মীরা যাত্রাবাড়ীতে পুলিশি বাধার মুখে পড়ে। এ কারণে লংমার্চ করতে না পেরে দলটি পল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।

রবিবার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের নিচে দলটির নেতাকর্মীরা জড়ো হয়। সেখানে পুলিশি বাধার মুখে পড়ে তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম সাংবাদিকদের বলেন, ‘লংমার্চে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে নেতাকর্মীদের জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছেন দলের আমির মুফতি রেজাউল করিম।’

তিনি বলেন, ‘পুলিশ আমাদের দলের কাউকে দাঁড়াতে দেয়নি। গাড়ির চাবিও ছিনিয়ে নিয়েছে। শনিবার ডিএমপি কমিশনার প্রেসক্লাবে না করে কাঁচপুর থেকে লংমার্চ শুরু করতে বলেছিলেন। কিন্তু আজ তারা বাধা দিচ্ছে।’

ডিএমপির ওয়ারি জোনের উপকমশিনার ফরিদউদিবদন বলেন, ‘লং মার্চের কোনও অনুমতি ছিল না। যে কারণে আমরা তাদের পথে আটকে দিয়েছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।