১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে কক্সবাজারে ওআইসি প্রতিনিধিদল


বিশেষ প্রতিবেদক:
পাশবিক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেও দেখতে কক্সবাজার পৌঁছেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ‘ওআইসি’র ১৩ সদস্যের প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে তারা কক্সবাজারে পৌঁছেন। শুক্রবার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা।
কক্সবাজার পৌছে দুপুরে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় মিলিতি হন আগতরা। কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’ চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি, ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ওআইসি প্রতিনিধি দলের কাছে উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সব শুনে ওআইসির প্রতিনিধিদল রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সভাশেষে বিকালে উখিয়ার কুতুপালং ক্যাম্পে যান এবং নিপীড়িত রোহিঙ্গা নারী-পুরুষের সাথে কথা বলেন। শুক্রবার সকালে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে গণমাধ্যমে ব্রিফিং দেয়া কথা রয়েছে তাদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।