২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রোহিঙ্গাদের নিয়ে নামাজ পড়লেন উপ-প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া
রোহিঙ্গাদের নিয়ে জোহরের নামাজ আদায় করেছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। এ সময় তিনি নামাজে ইমামতিও করেন।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে তিনি রোহিঙ্গাদের অবস্থান ঘুরে দেখেন। সেখানে রোহিঙ্গারা আহমাদ জাহিদ হামিদির কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের ওপর ঘটে যাওয়া
ভয়াবহ হত্যা-নির্যাতনের কথা তুলে ধরেন।

 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি সাংবাদিকদের বলেন, আশিয়ানভুক্ত দেশগুলো চাপ সৃষ্টি করলে রোহিঙ্গাদের ফেরত
নিতে বাধ্য হবে মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহযোগিতা ও প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া। রোহিঙ্গাদের বর্ণনায় যেসব নির্যাতন উঠে এসেছে তা বর্তমান
সময়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, নাগরিকত্ব নিয়ে নিজ দেশ মিয়ানমারে রোহিঙ্গারা যেন ফিরতে পারে সে ব্যাপারে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াও কাজ করছে। নিজেদের অনেক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সেটা মাথায় রেখেই শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের বসবাস করতে হবে।

আহমাদ জাহিদ হামিদি বলেন, এত সংখ্যক লোককে একটি দেশ আশ্রয়ের সঙ্গে সবকিছু শতভাগ নিশ্চিত করতে পারবে না। তাই আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবার জন্য ক্যাম্প এলাকায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করে দেবে মালয়েশিয়া। শিগগিরই এর কাজ শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বাংলাদেশস্থ মালয়েশিয়ান দূতাবাস, কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি এনজিও প্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।