মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রোহিঙ্গাদের ঠেঙ্গারচর নিয়ে যাওয়ার দাবীতে সমাবেশ

শেয়ার করুন

 

মিয়ানমারের সেনাবাহিনী,পুলিশ ও রাখাইন সম্প্রদায়ের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া এলাকার সরকারী বনভূমি দখল করে অনিয়ন্ত্রিতভাবে বসবাস করা রোহিঙ্গাদের ঠেঙ্গারচর নিয়ে যাওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা বাস্তবায়নের দাবীতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উখিয়া একরাম মার্কেটে চত্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির উদ্যেগে এক বিশাল গন সমাবেশ অনুষ্টিত হয়েছে। এতে বক্তরা এলাকার জন্য বিষফোঁড়া রোহিঙ্গাদের ঠেঙ্গারচর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানান। পাশাপাশি যারা রোহিঙ্গাদের নিয়ে অপতৎপরতায় জড়িত তাদের চিন্থিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম ফকিকের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ককক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা আবুলল মনছুর চৌধুরী,রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার, কুতুপালং এলাকার ইউপি সদস্য বখতিয়ার আহামদ, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল, রাশেল উদ্দিন সুজন,নুর মোহাম্মদ শেখর সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশটি সঞ্চালনা করেন উখিয়া প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম।

শেয়ার করুন