৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠানোর সরকারি সিদ্ধান্তে সমর্থন সংসদীয় কমিটির

রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে পুনর্বাসনের প্রতি সমর্থন জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। উপযুক্ত ব্যবস্থা নিয়েই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠানো হবে কমিটিতে মত প্রকাশ করা হয়েছে।

রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ মত আসে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মতামত ব্যক্ত করা হয় যে, রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ভিত্তিতে হলেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেই তাদের ঠেঙ্গারচরে স্থানান্তরিত করা হবে। এখানে তাদের প্রতি অমানবিক আচরণের প্রশ্নই ওঠে না।

বৈঠকে রোহিঙ্গাদেরকে ঠেঙ্গারচরে নেওয়ার সরকারের পরিকল্পনার প্রতি সমর্থন জানানো হয়। ‘ঠেঙ্গারচর বসবাসের উপযুক্ত নয় মর্মে এবং রোহিঙ্গাদের বিরান ভূমিতে বাসের অযোগ্য স্থানে স্থানান্তর করার অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ’ ইত্যাদি নেতিবাচক প্রচারণার নিন্দা জানানো হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে যেসকল রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে বসবাস করছে এবং যারা নতুনভাবে প্রবেশ করেছে, তাদের মিয়ানমার যাতে ফিরিয়ে নেয়, সে লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয় যে,রোহিঙ্গা সমস্যাটির উৎপত্তি মিয়ানমারের অভ্যন্তরে এবং এর সমাধান মিয়ানমার সরকারকেই করতে হবে। বিশ্ব সম্প্রদায়কে সম্পৃক্ত করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এ সমস্যাটি সমাধানের জন্য বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রাখারও সুপারিশ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।