১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোহিঙ্গাদের জন্য ক্যাম্পে হাসপাতাল তৈরি করবে ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য হাসপাতাল নির্মাণ করবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে, কবে নাগাদ এর কার্যক্রম শুরু হবে তা জানা যায়নি। সোমবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে রোহিঙ্গা উদ্বাস্তুদের মাঝে চিনি, রান্নার তেল এবং চা-সহ নানারকম ত্রাণ সামগ্রী বিরতণ করেছে ইরান। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে একটি হাসপাতাল গড়ে তোলার।

রবিবার বাংলাদেশে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি হাসান এসফান্দিয়ার  জানিয়েছেন, তারা এর আগে, ইরান কয়েক দফায় বিমানে করে বিপুল পরিমাণ কম্বল, খাদ্যসামগ্রী ও জরুরি পণ্য এবং ওষুধ পাঠিয়েছে ইরান।

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে নিজেদের ভিটে-মাটি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।