২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রোহিঙ্গাদের জন্য এবার ত্রাণ পাঠালো চীন

কক্সবাজার সময় ডেস্কঃ সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবার ত্রাণ পাঠিয়েছে চীন। চীন সরকারের ৫৭ টন ত্রাণ নিয়ে একটি কার্গো ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু।

এই ৫৭ টনের মধ্যে সবমিলিয়ে ২২০০ পিস ত্রাণসামগ্রী রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য চীন সরকারের পাঠানো ত্রাণসামগ্রী নিয়ে প্রথম ফ্লাইট এসেছে। বৃহস্পতিবার চীনের ত্রাণসামগ্রী নিয়ে আরও একটি ফ্লাইট আসার কথা রয়েছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থীদের হাতে যাবে এসব ত্রাণসামগ্রী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।