২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রোহিঙ্গাদের জন্য ইরানের আরও ২৮টন ত্রাণ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ২৮ টন ত্রাণ পাঠিয়েছে ইরান সরকার। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ত্রাণবাহী কার্গো বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, তাবু, গ্রাউন্ড শিট, ওষুধ ও চিকিৎসা উপকরণ।

বিমানবন্দরে ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সিলর হৌসাং নেমাতুল্লাহ জাবার হাত থেকে ত্রাণ বুঝে নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।

এর আগে ১৫ সেপ্টেম্বর ইরান সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪০ টন ত্রাণ পাঠিয়েছিল।

মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ইরান সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য কার্গো বিমানে করে আরও ২৮ টন ত্রাণ পাঠিয়েছে। এ নিয়ে দেশটি ২টি কার্গো বিমানে করে মোট ৬৮ টন ত্রাণ সামগ্রী পাঠালো। এসব ত্রাণ কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকেই রোহিঙ্গাদের মাঝে বণ্টন করা হবে ।

‘ইরান সরকারের প্রতিনিধি প্রত্যেক সপ্তাহে একটি করে ত্রাণবাহী বিমান পাঠানোর কথাও জানিয়েছেন প্রশাসনকে।’ যোগ করেন এডিসি হাবিবুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।