মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

‘রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সামাজিক পরিবেশ বিপর্যয়ের মুখে’

শেয়ার করুন

বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিষয়ে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লিকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। তিনি বলেন, ‘অধিক পরিমাণে রোহিঙ্গাদের অবস্থানের কারণে কক্সবাজারের সামাজিক ও রাজৈতিক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে।’ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারকে জানান, ‘১৯৯২ থেকে ২০০৫ সালের মধ্যে ২ লাখ ৩৬ হাজার রোহিঙ্গাকে ফেরত নিয়েছে মিয়ানমার।’

বিশেষ র‌্যাপোর্টিয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়ন চায়। এ জন্য নিরাপত্তা সহযোগিতা চুক্তি ও সীমান্ত লিয়াজোঁ অফিস চুক্তি করতে চায় সরকার।’

উল্লেখ্য, বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য রবিবার রাতে ঢাকায় আসেন বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি। তিনি আগামীকাল কক্সবাজার যাবেন। সেখানে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন।

শেয়ার করুন