৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রোববার রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার আসছেন ৩ নোবেল জয়ী নারী

আগামীকাল রোববার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আসছেন শান্তিতে নোবেল জয়ী তিন নারী। মূলত রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরও সংহত করতেই তাদের এই সফর।

ঢাকার নারী সংস্থা নারীপক্ষের সহযোগিতায় নোবেল জয়ী এ তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। এরা হলেন- ইরানের শিরিন ইবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার।

শনিবার নারীপক্ষ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে আগামীকাল কক্সবাজারে যাবেন ওই তিনজন। তারা নিজের চোখে রোহিঙ্গাদের দুর্দশা দেখবেন এবং বিশেষ করে রোহিঙ্গা নারীদের ওপর যে ব্যাপক মাত্রায় নির্যাতন হয়েছে সে বিষয়ে জানবেন।

এ সময় তারা সরকারি কর্মকর্তা, মানবাধিকার সংস্থা, কানাডিয়ান এবং অন্য দেশের কূটনীতিকদের সঙ্গে দেখা করবেন। এছাড়া তারা একটি পাবলিক ইভেন্টেও বক্তব্য রাখবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।