১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রোববারে কক্সবাজারে ৫১ জনের করোনা পজিটিভ, রোহিঙ্গা ১

কক্সবাজারসময় ডেস্কঃ

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার (৫ জুলাই) ৩২৮ স্যাম্পল টেস্ট করা হয়েছে। যার মধ্যে ৫৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, নেগেটিভ এসেছে ২৭০ জনের। ৫৮ জন শনাক্তদের মধ্যে কক্সবাজারের আদিবাসী ৫১ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দুইজন, পার্বত্য বান্দরবানের ৪ জন ও রোহিঙ্গা একজন। এরা সবাই সম্পূর্ণ নতুন।

নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ৩৬ জন, রামু উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ৪ জন, পেকুয়া উপজেলায় দুইজন ও মহেশখালী উপজেলায় দুইজন এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় দুইজন, পার্বত্য বান্দরবান জেলায় ৪ জন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে ১ জন রয়েছেন। এবং এদিন কোন ফলোআপ রিপোর্ট আসে নি।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।