৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

রোনাল্ডো ও মেসিকে হারিয়ে সেরা নেইমার!

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে অন্য কেউ বিশ্ব সেরা হবে এটা ভাবাই যেন অস্বাভাবিক একটি বিষয়।

এবার সেই অবিশ্বাস্য কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন মেসির ক্লাব সতীর্থ নেইমার। যিনি কখনও বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেননি। জেতেননি ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

নেইমারের তুলনায় অনেক এগিয়ে রেকর্ড পাঁচবারের বিশ্বসেরা লিওনেল মেসি। আর চারবারের বিশ্বসেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ইউরোপের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এখন ২৪ বছরের নেইমার। তার মূল্য ২১৬ মিলিয়ন পাউন্ড। এটাকে ট্রান্সফার মূল্য হিসেবে ধরা হয়েছে।

সম্প্রতি একটি গবেষণা করা হয় ইউরোপে ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করা ১০ ফুটবলারের ওপর। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, নেইমার হারিয়ে দিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় তার সতীর্থ আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসিকে।

হিসেব মতে, মেসির মূল্য ১৪৯ মিলিয়ন পাউন্ড। তিনি দ্বিতীয় স্থানে। আর এই বছর ব্যালন ডি’অর ও ফিফার বিশ্ব বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনাল্ডো তালিকার সপ্তম স্থানে। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের সুপারস্টারের মূল্য ১১১ মিলিয়ন পাউন্ড। ওয়েবসাইট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।