মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

রেড ক্রিসেন্ট এর ১৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শেয়ার করুন

20150508_0940532
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে বিশ্ব রেড ক্রস/ ক্রিসেন্ট দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়। উক্ত কর্মসূচীর মধ্যে ছিল ৭মে চিত্রাংকন প্রতিযোগিতা ও ৮মে র‌্যালী, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান। সকাল ৮.৪৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। ৯ টায় রেড ক্রিসেন্ট ইউনিট হতে বর্ণাঢ্য র‌্যালী কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রেড ক্রিসেন্ট ইউনিটে এসে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিল শহরের অন্যতম ১০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ভারপ্রাপ্ত শিক্ষকমন্ডলী, যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ, ইউনিট কার্য নির্বাহী সদস্যবৃন্দ ও ইউনিটে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীসহ ৭শত জনেরও অধিক। র‌্যালী শেষে ইউনিট প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নুরুল আবছার। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারী জনাব আবু হেনা মোস্তফা কামাল, কার্য নির্বাহী সদস্য সালা উদ্দিন সেতু, খালেদা জেসমিন, জয়নুল আবেদিন,ইউনিট অফিসার সাজেদা বেগম, যুব প্রধান মো: শাহজাহান এবং যুব রেড ক্রিসেন্ট ভারপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ ।সবশেষে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন