মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রেজু বরইতলীতে পরীক্ষার্থীদের মাঝে অগ্রযাত্রা কল্যাণ পরিষদ’র শিক্ষা উপকরণ বিতরণ

শেয়ার করুন

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ আগামী ১ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থীদের মনোযোগী করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু বরইতলী উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা কর্মসূচি করেছে উখিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রযাত্রা কল্যাণ পরিষদ”। অত্র স্কুলের ৪৫ জন পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষার উপকরন বিতরন করা হয় এবং কুইজ প্রতিযোগিতার ৮জন বিজয়ীকে অাকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

উক্ত শিক্ষা উপকরণ বিতরন ও কুইজ প্রতিযোগিতা কর্মসূচি অনুষ্টান ১৮ জানুয়ারী শনিবার বিকাল ৩টার দিকে এই অনুষ্টান সম্পন্ন হয়।

রেজু বরইতলী উচ্চ বিদ্যালয়ের ভূমি দাতা ও প্রতিষ্টাতা সভাপতি ভদন্ত কুশলায়ন মহাথের ভান্তের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথির আসন গ্রহন করেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক ভদন্ত জ্যোতিঃ প্রিয় থের।

অনুষ্টানে স্বাগত বক্তা রাখেন রেজু বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল বড়ুয়া বিধান, শুভেচ্ছা বক্তব্য দেন অগ্রযাত্রা কল্যাণ পরিষদের সভাপতি সঞ্জয় বড়ুয়া,
উপস্থাপনা করেন অগ্রযাত্রা কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক নিকছেন বড়ুয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন অগ্রযাত্রা কল্যাণ পরিষদের সহ সভাপতি সুনিত বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক তুষার বড়ুয়া, সহ অর্থ সম্পাদক তুষার বড়ুয়া, ঈ’মন বড়ুয়া সহ অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিঠির সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী।

শেয়ার করুন