৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রেখা, শচীনের পদত্যাগের দাবিতে সংসদে সরব একাংশ!

সংসদে গরহাজির থাকা নিয়ে শচীন এবং রেখা ফের কড়া সমালোচনার মুখে৷ সমাজবাদী পার্টি নেতা এবং সাংসদ নরেশ আগরওয়াল এবার তাদের দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সরব হয়েছেন৷ তিনি বলেছেন, একজন সাংসদের দায়িত্ব অনেক, তারা যদি তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে তাদের পদ থেকে সরে যাওয়া উচিৎ৷

এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সংসদে গত পাঁচ বছরে এই দুই তারকার উপস্থিতির হার যথাক্রমে প্রায় আট শতাংশ এবং পাঁচ শতাংশ৷ এমনকি রাজ্যসভার কোনও বিতর্ক বা আলোচনায় এই পাঁচ বছরে দেখা পাওয়া যায়নি অভিনেত্রীর৷

২০১২-এর এপ্রিলে শ্চীন আইটি-র কমিটির সদস্য হন, অন্যদিকে রেখা ‘ফুড অ্যান্ড সিভিল সাপ্লায়েস’-এর সদস্য হন৷ গত পাঁচ বছরে শচীন ২২টি প্রশ্নের উত্থাপন করেছেন৷ একটি সংবাদ সূত্র থেকে বলা যায়, সংবিধানের ১০৪নম্বর আর্টিকল অনুযায়ী, সংসদের কোনও কক্ষ থেকে থেকে কোনও সদস্য ৬০দিন গরহাজির থাকলে তাঁর স্থানটি খালি বলে বিবেচিত হবে৷

তারকাদের এই গরহাজির থাকা নিয়ে এই প্রথম প্রশ্ন উঠছে এমনটা নয়৷ গত বছর ডেরেক ও’ব্রায়েন, গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয়ের আলোচনায় রাজ্যসভার হেভিওয়েট সদস্যদে গরহাজির থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ জানা গেছে, অতিথি পাওয়া যায় রেখাকে, তবে শচীন সেই অধরাই রয়ে গেছেন৷ ‌

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।