১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রায় শুনে কাঁদলেন বদি

Abdur Rahman Bodi 3
রায় শোনার পর আদালতেই কেঁদেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় এমপি আবদুর রহমান বদি। বুধবার দুদকের দায়ের করা মামলায় তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আদালত ছয়টি বিবেচ্য বিষয়ের উপর রায় ষোষনা করেন।পাঁচটি বিষয়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন। নিজের তিন কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ৪২৩ টাকার সম্পদ গোপন করার অপরাধে দুদক আইনের ২০০৪ সালের ২৬(২) ধারায় এমপি বদিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।

রায় ঘোষণার আগে এমপি বদি আদালতে উপস্থিত হন।এ সময় আইনজীবীদের সঙ্গে তাকে হাস্যোজ্জল ভাবে কথা বলতে দেখা যায়। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতেই কেঁদে ফেলেন। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়।

রায় ঘোষণার পর দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আমরা এমপি বদির বিরুদ্ধে যতটুকু অপরাধ পেয়েছি তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কিনা তা দুদক বলতে পারবে।

অপরদিকে আসামী পক্ষের আইনজীবী নাছরীন সিদ্দিকা লিনা বলেন, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমপি বদির বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

এর আগে, গত ১৯ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় ১৫ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। জাগোনিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।