১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রাস্তায় মোবাইলে কথা বললে জরিমানা দিতে হবে মেয়েদের!

এই একুশ শতকেও বিভিন্ন দেশে এমন অদ্ভুত সব মধ্যযুগীয় আইন চালু হয়েছে এবং হচ্ছে। এই ঘটনাটি পার্শ্ববর্তী দেশ ভারতের। এখনকার যুগে যেকোনো বয়সী নারী-পুরুষের হাতেই মোবাইল ফোন শোভা পাচ্ছে। এটি কেবল ফ্যাশন নয়; অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু ক্ষমতাসীন বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশে মেয়েদের ফোন ব্যবহার করতে দেখা গেলে করা হবে জরিমানা!

সম্প্রতি এমন নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে মথুরার মাদোরা গ্রামের পঞ্চায়েত। এর পাশাপাশি গরু চুরি, গো-হত্যা কেউ করলেই তাকেও বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে। এই সিদ্ধান্তগুলি নিয়েছেন ওই গ্রামের প্রাক্তন প্রধান মহম্মদ গফ্ফর। তার আশা, গো-হত্যা বন্ধ করতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, তাতে পাশে থাকবে মুসলিম সম্প্রদায়। এখানেই শেষ নয় মদ বিক্রি করলেও দিতে হবে জরিমানা বলে ফরমান দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মথুরার মাদোরা গ্রামে পঞ্চায়েত বুধবারই এমন ফতোয়া দিয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও নারীকে বিশেষত অল্পবয়সী মেয়েদের যদি রাস্তায় ফোনে কথা বলতে বলতে যেতে দেখা যায়, তাহলে তাকে ২১ হাজার টাকা জরিমানা দিতে হবে। নারীদের উপর হয়ে চলা অপরাধ কমাতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, গ্রামে গো-হত্যা এবং গরু চুরি রুখতেও নয়া নিয়ম চালু করার কথা জানিয়েছে মাদোরার গ্রাম পঞ্চায়েত। এদিনের নির্দেশ অনুযায়ী, কেউ যদি গো-হত্যা বা গরু চুরির মতো অপরাধ করলে তাকে দু’লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এর পাশাপাশি কেউ যদি মদ বিক্রি করে তাহলে তাকে ১.১১ লক্ষ টাকা জরিমানা করা হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।