১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রাষ্ট্রপতির কাছে ১৫ প্রস্তাব দেবে তরিকত ফেডারেশন

সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে নির্বাচন কমিশন গঠনে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করাসহ ১৫টির মতো প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন।

আগামীকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাবগুলো পেশ করবে দলটি। দলটির একাধিক নেতারা সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনে অন্তত একজন নারী সদস্য রাখার প্রস্তাব জানাবে তরিকত ফেড়ারেশন। পার্টির চেয়ারম্যান নজিবুল বাশর মাইজভান্ডারীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবেন।

পার্টির মহাসচিব এম এ আউয়াল দলের পক্ষ থেকে প্রস্তাবনা দিবেন। দলটির তিন ক্যাটাগরি হচ্ছে- সার্চ কমিটি গঠন, আইন প্রণয়ন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছকরণ।

এ প্রসঙ্গে জানতে চাইলে দলটির চেয়ারম্যান নজিবুল বাশর মাইজভান্ডারী বলেন, আমরা তিনটি ক্যাটাগরিতে ১৫টির মতো প্রস্তাবনা দিবো। সেখানে সুনির্দিষ্ট করে বলা থাকবে কারা সার্চ কমিটিতে থাকবে আর কারা নির্বাচন কমিশনার হওয়ার যোগত্য রাখবেন। আইন প্রণয়ন করার বিষয়টিও প্রস্তবনায় থাকবে।

তিনি আরও বলেন, ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।