২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ramu-pic-17-11-16
কক্সবাজারের রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালের প্রাথমিক সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সদর ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে রামু সদর কক্সবাজার আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির প্রচেষ্টায় রামু উপজেলাকে শিক্ষানগরী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে উপজেলার সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২০ নভেম্বর হতে শুরু হওয়া প্রাথমিক সমাপণী পরিক্ষা উপলক্ষ্যে অত্র ইউনিয়নের ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জরুরী সভার পড়ালেখার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পরিক্ষায় ভাল ফলাফল অর্জনে ছাত্র-ছাত্রী সতেষ্ট হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) সকালে রামু সাত ঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৬ সালের ৫ম শ্রেণির সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাংবাদিক আবুল কাশেম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী ওমর আলী।
সভা শুরুতে প্রধান অতিথি ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা আক্তার।প্রধান অতিথিকে সম্মাননা স্বারক ও স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকের উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের, সহকারী শিক্ষক আক্তার কামাল সেচ্ছা সেবকলীগ ( মক্কা)’র সাধারণ সম্পাদক আজিজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কলিম উল্লাহ, মুরব্বি হাজী বাঁচা মিয়া। সভায় বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন ৫ম শ্রেণির ছাত্র মোস্তফা আল হোছাইন আনাস, বিদায় সংবর্ধনা পাঠ করেন ৪র্থ শ্রেণির ছাত্রী তাপরিহা। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচাণা করেন, রামু মজাহারুল উলুম মাদ্রাসার সুপার মৌলানা মোহাম্মদ হারুণ। সভায় বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্র-ছাত্রী, আভিবাবক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।