১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের শশুর, মুক্তিযোদ্ধা জাফর আলমের ইন্তেকালে শোক

প্রেস বিজ্ঞপ্তি:
রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের শশুর, সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজ পাড়া নিবাসী, মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাফর আলম জুমাবার (১৬জুন ) বিকাল সাড়ে ৩ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। বিশিষ্ট এ মুরুব্বীর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। শনিবার (১৭ জুন) সকাল ১০ টায় পিএমখালী মাইজ পাড়া মসজিদ মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের শশুর, মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাফর আলমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, রামু লেখক ফোরামের উপদেষ্টা বিশিষ্ট প্রাবন্ধিক আখতারুল আলম, মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, এড. হোছাইন আহমদ  আনছারী, মাওলানা কাযী এরশাদুল্লাহ, এস. মোহাম্মদ হোসেন,  মাওলানা আতাউর রহমান, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি  হাফেজ সাইফুল ইসলাম, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম আবুল কালাম আযাদ, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ জায়নুল আবেদীন, নির্বাহী সদস্য খলিলুল্লাহ ফুরকান আমেল, মুহিব্বুল মোক্তাদির তানিম, মুহাম্মদ আব্দুল আজিজ,  সহযোগী সদস্য অলিউল্লাহ আরজু, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ হোসাইনী প্রমুখ।
নেতৃবৃন্দ আল্লাহর দরবারে  মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।