মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

রামু মিলিটারী পুলিশ চেকপোস্টে ২৫ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

শেয়ার করুন

শ.ম.গফুর,উখিয়াঃ

কক্সবাজারের রামু-মরিচ্যা সড়কের রামু সেনানিবাসের মিলিটারী পুলিশ (এমপি) চেক পোস্টে রামুগামী সিএনজি তল্লাশি কালে ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় মিলিটারী পুলিশ সদস্যরা সিএনজি চালক ও মাদক ব্যবসায়ীকে আটক করে।

২৯ জুন (সোমবার) সকাল ৮ টায় ও বেলা সাড়ে ১১ টার দিকে দুটি পৃথক সিএনজি তল্লাশি চালিয়ে এসব ইয়াবা ও পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।আটক সিএনজি চালক মোঃ রফিক (২৭) বান্দরবান পার্বত্য জেলার বালাঘাটা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে অপর মাদক ব্যবসায়ী মোঃ সাহিদ (২০) উখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের মোঃ রফিক উদ্দীনের ছেলে।

রামু সেনানিবাসের গণমাধ্যম সমন্বয়ক মেজর তানজিল জানান, রামু-মরিচ্যা সড়কে চলাচলকারী সকল যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম কালে দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারি পুলিশ (এমপি) সদস্যরা নিয়মিত তল্লাশি করে থাকে। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী দু’টি সিএনজিতে তল্লাশি চালিয়ে মিলিটারি পুলিশ সদস্যরা ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করে।
এসময় সিএনজি চালক মোঃ রফিকের কাছে ২০ হাজার ইয়াবা পিস ও মাদক ব্যবসায়ী মোঃ সাহিদের কাছে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।তিনি আরো জানান, আটককৃত সিএনজি ও ইয়াবা সহ র‍্যাব -১৫ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন