২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

রামু পানেরছড়া ঢালায় সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত, উখিয়ার ভাইস চেয়ারম্যানের পিতাসহ আহত ৫


কক্সবাজার -টেকনাফ মহাসড়কের রামু মিঠাছড়ির পানেরছড়ায় ঢালায় সিএনজি ও বাসের সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন উখিয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর পিতা কামাল উদ্দীনসহ পাঁচজন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা উখিয়ার উপজেলার বাসিন্দা জানা গেলেও বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। অন্যান্য আহতদেরও পরিচয় জানা যায়নি।

মুজিব নামে প্রত্যক্ষদর্শী জানান, উখিয়ার কোটবাজার থেকে একটি সিএনজি অটোরিক্স যোগে ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর পিতা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক কামাল উদ্দীনসহ পাঁচ যাত্রী কক্সবাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে পানেরছড়ায় ঢালায় টেকনাফমুখী নাফ স্পেশালের একটি বাসের সাথে ওই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ওই মহিলা। আহত হন সিএনজির ড্রাইভার ও চার যাত্রী। ধুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। তবে নাফ স্পেশাল বাসের সব যাত্রী অক্ষত রয়েছে।

উখিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী জানান, নিহত মহিলার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।