৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামু নাইক্ষ্যংছড়ি সড়কের ৪ কিঃ মিঃএলাকা জুড়ে স্ট্যান্ড লাইট স্হাপন

এম,আবদুল্লাহ আল মামুনঃ রামু- নাইক্ষ্যংছড়ি সড়কের ৪ কিঃমিঃ এলাকার প্রয়োজনীয় স্হানে স্ট্যান্ড লাইট দ্ধারা আলোকিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গ্রামকে শহরে রুপান্তরের ধারাবাহিকতায় কক্সবাজার সদর – রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের উদ্যেগে ২০ লক্ষ টাকা ব্যয়ে সড়কের লর্ট উখিয়ারঘোনা নামক স্হান থেকে মৈষকুম পর্যন্ত এই সুলার লাইট স্হাপন কার্যক্রম বলে জানাগেছে।

এতে করে একদিকে যেমন পথচারীদের অবাধ যাতায়তের সুযোগ সৃষ্টি ও রাতের অাঁধারে আকাঁ- বাঁকা সড়কটিতে যান বাহনের দুর্ঘটনা হ্রাস পাবে অপরদিকে বিদ্যুৎ না থাকলেও সড়ক ও পুরো গ্রাম আলো সজ্জিত থাকবে।

২৩ মার্চ সোমবার বেলা সাড়ে ১২ টায় সড়কে এসব স্ট্যান্ড লাইট স্হাপনে উপস্হিত হয়ে শুভ উদ্ভোধন ঘোষনা করেন কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, সাংসদ কমলের পি এস মিজানুর রহমান, জেলা সদস্বেচ্ছাসেবকলীগের সদস্য ও কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছনাউল্লাহ বাবুল সহ স্হানীয় জনসাধারন।

সাংসদের পি,এস মিজানুর রহমান জানা, পর্যায় ক্রমে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের প্রচেষ্টায় অবশিষ্ট এলাকাগুলোতেও এরকম বিদ্যুৎ লাইট স্হাপন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।