২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

রামু থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান চোলাই মদসহ আটক-৪, সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি এলাকা থেকে সিএনজিযোগে পাচারকালে চোলাইমদসহ চারজনকে আটক করেছে রামু থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪২০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

শুক্রবার (২ আগস্ট) বিকেল পৌনে তিনটার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের সোনাইছড়ি এলাকা থেকে তাদের এসব মদসহ আটক করা হয়।

আটকরা হলেন, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ির মৃত চিং হলা প্রু মারমার ছেলে মংহাই মারমা(৩৩), রামুর রাজারকুলের নয়াপাড়া এলাকার আব্দুর শুক্কুরের ছেলে জাহাঙ্গীর আলম (২৮), সোনাইছড়ির উক্যছাই মারমার স্ত্রী উমেচিং মারমা (২৪) ও তার মেয়ে উনু কিং মারমা (২০)।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। পাচারকালে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।