২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামু থানার নতুন ওসি আবুল মনসুর

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার শহরের কাছাকাছি উপজেলা রামু থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন মুহাম্মদ আবুল মনসুর। বুধবার রাতে তিনি দায়িত্বভার গ্রহন করেন এবং পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে থানার সকল অফিসার গণ নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন।

রামু থানার নবাগত ওসি মুহাম্মদ আবুল মনসুর এক প্রতিক্রিয়ায় বলেন, রামুর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে রামু উপজেলাকে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং রামুকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।
প্রসঙ্গতঃ ওসি আবুল মনসুর ইতিপূর্বে সুনামের সাথে কক্সবাজার গোয়েন্দা শাখা (ডিবি), চট্রগ্রামের বাকলিয়া থানা ও ইপিজেড থানায় অফিসার্স ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া হাইদ গাঁও গ্রামে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।