২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের উদ্বোধন

বার্তা পরিবেশক: রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০ টায় নানান অনুষ্ঠানমালার মাধ্যমে নতুন এ শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া জিওসি মেজর জেনারেল মো: মাকসুদুর রহমান পিএসপি। শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিগেডিয়ার জেনারেল আবু সায়েদ মো: রাকিব পিএসপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পদাধিক ডিভিশনের উচ্চ পদস্ত কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মেজর জেনারেল মো: মাকসুদুর রহমান পিএসপি শিক্ষার্থীদের গবেষণাধর্মী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করার পাশাপাশি মানবতার সেবায় আবদান রাখার আহবান জানান। তিনি আরো বলেন, শিক্ষা শুধু পাঠ্যপ্রস্তুকের মধ্যে সীমাবদ্ধ না রেখে, প্রতিটি পদে পদে শিক্ষা অর্জনের উপর গুরুত্বারুপ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।