৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে নবনির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করলেন জিওসি


রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে নবনির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রামু সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এনডিসি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ইংলিশ স্কুলের প্রভাতফেরী শেষে নবনির্মিত এ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন তিনি। পরে ইংলিশ স্কুলের দেয়াল পত্রিকার উম্মোচন করেন জিওসি।
এসময় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ বেগম ফারজানা হাসান, ৬৫ পদাতিক ব্রিগেট কমান্ডার ও ২ পদাতিক ব্রিগেট কমান্ডারসহ ইংলিশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইংলিশ স্কুলের দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।