২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২৮ অক্টোবর

r26nk-640x437কক্সবাজারের রামু বাঁকখালী নদীতে তিনদিন ব্যাপী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হবে আগামী ২৮ অক্টোবর।

চিরায়ত বাংলার ঐতিহ্যবাহি এ নৌকা বাইচ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঝাঁকজমক ও উৎসব মুখর করে তোলতে আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এতোমধ্যে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কয়েকদফা প্রস্তুতি মুলক সভাও করেছে।

এদিকে বুধবার (২৬ অক্টোবর) ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঐতিহ্যবাহি কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা-২০১৬ এর সভাপতি ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে ও টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আবুল বশর মেম্বারের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৮ অক্টোবর থেকে ৩ দিন ব্যাপী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা-২০১৬ উদ্বোধন করার সিন্ধান্ত গৃহিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আবুল মনছুর, সাবেক চেয়ারম্যান ওবাইদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলী, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর প্রমুখ।

এদিকে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা- ২০১৬ এর সভাপতি, ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালনকালে পর পর দুই বার সফলতার সাথে নৌকা বাইচ প্রতিযোগীতা সম্পন্ন করেন এবং এবছর ও বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করছেন এবং টুর্ণামেন্টে ২৬টি দল অংশ নেবেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।