২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামু কলেজে মহান বিজয় দিবস উদ্যাপন


নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারের রামু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রামু কলেজে মহান বিজয় দিবস’১৬ উদ্যাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কলেজ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, বীর শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন, আলোচনা ও মিলাদ মাহফিল। ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যাপক ইজত উল্লাাহ এর সঞ্চলনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যাপক নিজামুল হক। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে আয়োজিত আলোচনাা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হক। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন , অধ্যাপক জাফর আলম, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক অহিদুল কবির, অধ্যাপক সুপ্রতিম বড়–য়া, অধ্যাপক হারুণ অর রশিদ, প্রনতি দাশ গুপ্তা, অধ্যাপক মনির আহমদ।
উপস্থিত ছিলেন, অধ্যাপক কিশোর পাল, অধ্যাপক মাহমুদুল হাসান তওহীদ, অধ্যাপক আ.ম.ম জহির, অধ্যাপক মোহাম্মদ হোছাইন, অধ্যাপক ইসরাত জাহান কাকলী, অধ্যাপক আলমগীর, অধ্যাপক শাহাব উদ্দিন, প্রভাষক হুমাইরা আক্তার, প্রভাষক রাজিয়া সোলতানা, শিল্পী রাণী শর্মা, প্রভাষক নুরুল ইসলাম সুজন, প্রদর্শক মুজিবুল হক, প্রভাষক মো.ফিরোজ, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক দিবস বৈদ্য, প্রভাষক মোবারক হোসেন, শহিদুল ইসলাম কাজল, প্রভাষক বেলাল উদ্দিন, সেমিনার সহকারী জেসমিন নূরী, প্রভাষক জেসমিন ইসলাম, ববিতা বড়–য়া, প্রদর্শক মানসী বড়–য়া, প্রধান সহকারী নীতিপূর্ণ বড়–য়া, মোঃ আলাউদ্দিন, কাকন বড়–য়া, নরেশ বড়–য়া, মোঃ মিজানুল হক, সঞ্জু বড়–য়া, মঈন উদ্দিন কাদেরী, নুরুল কবির, মোস্তাক আহমদ, আহমদ হোছাইন, মো.ছলিম উল্লাহ, রীনা মল্লিকসহ প্রমূখ। সভা শেষে ৭১’র মুক্তিযোদ্ধে নিহত বীর শহীদদের আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মো.হোছাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।