১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

রামু কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল শর্মার মৃত্যুতে জেলা শিক্ষক সমিতির শোক প্রকাশ

শোক
বাংলাদেশ শিক্ষক সমিতি রামু উপজেলা শাখার সহ-সভাপতি ও জেলা কমিটির সদস্য রামু কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল শর্মা পরলোক গমন করেছেন। তিনি গতকাল ৪ ডিসেম্বর (রবিবার) সকাল ৭টার দিকে রামু হাসপাতাল গেইটস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকালে শিক্ষক অনিল শর্মাকে নিজ জন্মভুমি চকরিয়া নিজপানখালীস্থ গ্রামের বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

এদিকে রামু কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি রামু উপজেলা শাখার সহ-সভাপতি ও জেলা কমিটির সদস্য অনিল শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক ছৈয়দ করিম, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুল হালিম, রামু উপজেলা শাখার সভাপতি কিশোর বড়–য়া, সাধারণ সম্পাদক ছৈয়দুল আলম, সদর উপজেলা শাখার সভাপতি মাহমুদুল্লাহ, সাধারণ সম্পাদক সমর চন্দ্র দেবনাথ, চকরিয়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদুল হক, উখিয়া উপজেলা শাখার সভাপতি মিলন বড়–য়া, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।