৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ সিকদার

নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মার্চে অনুষ্টিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের রামু উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন সদর-রামুর বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহচর, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর রহিম সিকদারের ছোট ভাই, রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর চৌধুরীর নিকটতম আত্মীয়, সাংবাদিক মাবুদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সিকদার।

ভাইস চেযারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে দোয়া প্রার্থনা চেয়ে প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক আলোচনার শীর্ষে রয়েছে বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল্লাহ সিকদার।

আব্দুল্লাহ সিকদার বলেন, রামু উপজেলার অবহেলিত মানুষদের সরাসরি সেবা করার জন্য আমি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছি। আশা করি রামুবাসীগণ আমার পাশে থাকবেন। যতদিন শরীরে প্রাণ থাকবে ততদিন আওয়ামীলীগ পরিবারের সাথে থাকবো।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কর্মকান্ড সারাদেশ ব্যাপী শুরু করেছেন সেই ধারাবাহিকতা আরো এগিয়ে নেওয়ার কাজে আমি অংশিদার হতে চাই। এখন আমি নিজ দলের কাছে আশা রাখবো সব দিক বিবেচনা করে আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিলে এলাকার উন্নয়ন ও জনগণের পাঁশে থেকে কাজ করে যাবো সারাজীবন।

খুনিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ বলেন, আব্দুল্লাহ সিকদারের পরিবার দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং ২০০৮, ২০১৪, ২০১৮ সালের সাংসদ নির্বাচনে নৌকার হয়ে কাজ করেছে। দলের জন্য নিবেদিত ছিলেন এবং আছেন আব্দুল্লাহ সিকদার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।